ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জ যুবদলের খাল পরিষ্কার ও লিফলেট বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-04T17:28:20+06:00
2026-10-04T17:28:20+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জ যুবদলের খাল পরিষ্কার ও লিফলেট বিতরণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
⏲ ৫:২৮ পিএম | ৪ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে মুন্সীগঞ্জে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা যুবদল। আজ রোববার (৪ অক্টোবর) সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের গোড়াপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন খালে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে খালের পাড় পরিষ্কার করা হয়। পাশাপাশি খালে জমে থাকা কচুরিপানা, ময়লা-আবর্জনা ও পানি জমে থাকা বিভিন্ন স্থান পরিষ্কার করা হয়। এসব স্থানে এডিস মশার বংশবিস্তারের সম্ভাবনা থাকায় মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেন নেতাকর্মীরা।

পরে তালতলা বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পরামর্শসংবলিত লিফলেট বিতরণ করেন যুবদলের নেতাকর্মীরা।

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা যুবদলের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত