বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন

জবাবদিহি ডেস্ক

অন্যান্য

2026-10-04T17:45:42+06:00
2026-10-04T17:45:42+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
অন্যান্য
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৪৫ পিএম | ৪ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন।

গতকাল শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক দুই মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ দেশের বিভিন্ন সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে।

এক শোকবার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

উপাচার্য মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত