বিনোদন অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইলের জন্যও নিয়মিত আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী বিভিন্ন ছবি ও মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। এবার সম্পূর্ণ ভিন্ন সাজে হাজির হয়ে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি।
পর্দা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত ফারিয়াকে সাধারণত ফ্যাশনেবল সাজ ও গ্ল্যামারাস লুকে দেখা যায়। তবে এবার কোনো ভারী মেকআপ ছাড়াই স্বাভাবিক রূপে নিজেকে তুলে ধরেছেন অভিনেত্রী।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন নুসরাত ফারিয়া। ছবিগুলোতে তাকে দেখা গেছে মেকআপ ছাড়াই। মুখে ছিল না ভারী প্রসাধনের ছোঁয়া। স্বাভাবিক সৌন্দর্যেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘প্রসাধনহীন মুখ, অগোছালো চুল।’ ছবিতে তার ঠোঁটে ছিল শুধু লিপস্টিক। চুলও ছিল কিছুটা এলোমেলো। পরনে ছিল স্লিভলেস পোশাক।
নুসরাতের এই নো-মেকআপ লুক প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেক ভক্ত-অনুরাগী তার স্বাভাবিক ও সহজ-সরল সৌন্দর্যের প্রশংসা করেছেন।
ছবির মন্তব্যের ঘরে কেউ তাকে ‘বিউটি কুইন’, আবার কেউ ‘পুতুল নুসরাত’ বলে মন্তব্য করেছেন। তবে প্রশংসার পাশাপাশি নেটিজেনদের একাংশের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়াও এসেছে।
সব মিলিয়ে গ্ল্যামারাস লুকের বাইরে নুসরাত ফারিয়ার এই সাদামাটা ও স্বাভাবিক উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
জ/উ