মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর নয়, আগে ঢাকাকে বাসযোগ্য করার পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ইশরাক হোসেন বলেন, এ আসনে তীব্র গ্যাস সংকট, পানি সংকট, বায়ুদূষণ, মাদক, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বেশ কিছু নাগরিক সমস্যায় মানুষকে পড়তে হচ্ছে। এসব সমস্যা চিহ্নিত করে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট বিভাগে নথি পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘মালয়েশিয়া-সিঙ্গাপুর নয়, ঢাকাকে আগে বাসযোগ্য করার পরিকল্পনা এই সরকারের।’ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ধীরে ধীরে এসব নাগরিক সমস্যার সমাধান করা হবে।
জ/উ