বিনিয়োগকারীদের আস্থা ফেরানোই প্রধান কাজ: ডিএসই চেয়ারম্যান

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

2026-10-04T17:20:03+06:00
2026-10-04T17:20:03+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
অর্থনীতি
বিনিয়োগকারীদের আস্থা ফেরানোই প্রধান কাজ: ডিএসই চেয়ারম্যান
অর্থনীতি ডেস্ক
⏲ ৫:২০ পিএম | ৪ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনাই এখন প্রধান কাজ বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার বর্তমানে একটি বিশেষ রূপান্তরকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বাজার উন্নয়নে বর্তমান সরকার অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ।

আজ রোববার বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬ (ওয়ার্ল্ড ইনভেস্টরস উইক) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএসই চেয়ারম্যান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজার পরিচালনায় বর্তমানে অভিজ্ঞ ও পেশাদার কমিশন দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি, সেন্ট্রাল কাউন্টারপার্টি এবং সব মধ্যবর্তী প্রতিষ্ঠান (ইন্টারমিডিয়ারি) সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে বিভিন্ন অনিয়ম ও অদক্ষতার কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও লক্ষ্য হচ্ছে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা।

তিনি বলেন, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য, গুজব ও বিভিন্ন ধরনের প্রলোভন থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়া এখন সময়ের দাবি।

পুঁজিবাজারে অনিয়ম ও অনাকাঙ্ক্ষিত তৎপরতা প্রতিরোধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও স্টক এক্সচেঞ্জ তাদের নজরদারি বা সার্ভেইল্যান্স ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছে।

প্রথাগত নজরদারি ব্যবস্থার সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই উন্নত প্রযুক্তিনির্ভর নতুন সার্ভেইল্যান্স ব্যবস্থা চালু করার পরিকল্পনার কথাও জানানো হয়।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত