ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ আহমেদ চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোতালিব মোল্লার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইসহাক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিএ সভাপতি নিয়াজ মুহাম্মদ শাহজাহান, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক নেসার আহমেদ, শ্রীঘর এসইএস ডিপি মডেল হাইস্কুলের এডহক কমিটির সভাপতি মো. তাকিউল ইসলাম, প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল হুদা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর হোসেন শ্যামল, প্রধান শিক্ষক সাদ্দাম হোসেন আনাস, সহকারী শিক্ষক সঞ্চয় দেব, উপজেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা সম্পাদক জাহির সরদার, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কেএম মহিউদ্দিন মোল্লা ও সাবেক ছাত্রনেতা নিজাম আলমসহ অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক মো. ফরহাদ আহমেদ চৌধুরীর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করে অসংখ্য শিক্ষার্থীর শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা তাঁর অবসরজীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করেন এবং ভবিষ্যতেও শিক্ষা ও সমাজের কল্যাণে তাঁর অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষক মো. ফরহাদ আহমেদ চৌধুরীকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
জ/উ