সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

জবাবদিহি ডেস্ক

জাতীয়

চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি মাসের প্রথমার্ধেই বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

2026-10-02T14:37:30+06:00
2026-10-02T14:37:30+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
জবাবদিহি ডেস্ক
⏲ ২:৩৭ পিএম | ২ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
প্রতীকী ছবি
চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি মাসের প্রথমার্ধেই বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এছাড়াও এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ে দেশে তিন থেকে চার দিন বজ্রঝড় হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে উল্লেখ করা হয়, মাসের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। 

তবে চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

জ/রা

  বিষয়:   বঙ্গোপসাগর  ঘূর্ণিঝড়  লঘুচাপ 

Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত