রাড্ডা সেন্টার ভাঙচুর: অভিযোগ প্রমাণিত হলে মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-01T20:40:26+06:00
2026-10-01T20:40:26+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
রাড্ডা সেন্টার ভাঙচুর: অভিযোগ প্রমাণিত হলে মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:৪০ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুরের মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এরপর আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তদন্ত শেষ হওয়ার আগে কোনো সংসদ সদস্যকে নিয়ে মন্তব্য করা সমীচীন নয় বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

রাড্ডা সেন্টার ভাঙচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগে বিএনপির নেতাকর্মীদের নাম আসায় বিষয়টি নিয়ে সরকার বিব্রত বলে জানা গেছে। একই ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের সম্পৃক্ততার তথ্য সামনে আসার পর তার ভূমিকা ও রাজনৈতিক দায় নিয়েও আলোচনা শুরু হয়েছে।

এরই মধ্যে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে জাতীয় সংসদ সচিবালয় মিষ্টির আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সরকার সব ধরনের অপরাধ দমনে কাজ করছে। কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কোথাও অপরাধের ঘটনা ঘটলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে, মামলা হচ্ছে, তদন্ত চলছে এবং গ্রেপ্তারও করা হচ্ছে। গত সাত মাসে কোনো অপরাধের ঘটনায় পুলিশ ব্যবস্থা নেয়নি-এমন অভিযোগ কেউ প্রমাণ করতে পারবেন না।

সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো কোনো ঘটনায় ব্যবস্থা নিতে ১২ বা ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। তবে বর্তমান সরকারের সময়ে সাত দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া এবং ১৫ দিনের মধ্যে বিচার সম্পন্ন হওয়ার উদাহরণও রয়েছে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত