কলমাকান্দায় চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে ৪ হাজার চারা রোপণের পরিকল্পনা

নেত্রকোনা প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-01T20:22:28+06:00
2026-10-01T20:22:28+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কলমাকান্দায় চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে ৪ হাজার চারা রোপণের পরিকল্পনা
নেত্রকোনা প্রতিনিধি
⏲ ৮:২২ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
কলমাকান্দায় চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে ৪ হাজার চারা রোপণের পরিকল্পনা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী মো. ইদ্রিস শেখের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পোগলা ইউনিয়নের বাদে পোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বিদ্যা মিয়াসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার পোগলা ইউনিয়নের ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা পৌঁছে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এসব চারা রোপণ করা হবে। পুরো কর্মসূচির আওতায় পোগলা ইউনিয়নে প্রায় ৩ থেকে ৪ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে।

ইদ্রিস শেখ বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘পরিবেশ রক্ষার পাশাপাশি সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। পোগলা ইউনিয়নের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে কাজ করার লক্ষ্য রয়েছে। চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করতে চাই।’

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি করা সম্ভব। পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছ লাগানো হলে পরিবেশের ভারসাম্য রক্ষায় তা ইতিবাচক ভূমিকা রাখবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে মো. ইদ্রিস শেখকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পোগলা ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা করা হচ্ছে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত