পাঁচবিবিতে সমিরণ নেছা সপ্রাবিতে নতুন ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

জয়পুরহাটের পাঁচবিবিতে সমিরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নব নির্বাচিত সভাপতি রাজিব হাসান রনি ও সহ-সভাপতি রাফিউল ইসলাম রুবেলসহ পুরো কমিটিকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

2026-10-01T18:47:21+06:00
2026-10-01T18:47:21+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে সমিরণ নেছা সপ্রাবিতে নতুন ব্যবস্থাপনা কমিটিকে সংবর্ধনা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৬:৪৭ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
ফাইল ছবি
জয়পুরহাটের পাঁচবিবিতে সমিরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নব নির্বাচিত সভাপতি রাজিব হাসান রনি ও সহ-সভাপতি রাফিউল ইসলাম রুবেলসহ পুরো কমিটিকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎আজ ১ লা অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় শুরুতে নব নির্বাচিত কমিটিকে স্কুলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। ‎পরে বিদ্যালয়ের অফিস কক্ষে ব্যবস্থাপনা কমিটির খাতায় স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত কমিটির সভাপতি ও সহ-সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দরা।

‎এরপর প্রধান শিক্ষকের অফিস রুমে শিক্ষকদের সাথে পরিচিতি পর্ব শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‎সভায় সভাপতিত্ব করেন,ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিতা রানী মহন্ত। ‎বিদ্যালয়ের সহকারি শিক্ষক সবিতা সরকারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা বানু।

‎প্রধান অতিথির বক্তব্য রাখেন, নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান হিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রাজিব হাসান রনি। ‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবনিযুক্ত সহ-সভাপতি বিদ্যুৎসাহী সদস্য সাংবাদিক ও সমাজসেবক এবং ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাফিউল ইসলাম রুবেল এবং বিদ্যুৎসাহী সদস্য এস এম রকিবুল হাসান সুমন।

‎আরো উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইমদাদুল হক, মহিলা সদস্য মোছাঃ মুনমুন খাতুন, দাতা সদস্য এটিএম জাহিদুর রহমান, অভিভাবক ও এলাকাবাসী মোঃ নুর আলম নয়ন, আব্দুর রহমান, আসাদুর রহমান সাজু, মাসুম রব্বানী রিপন, জাহিদ হাসান আকন্দ ও আব্দুল ওয়াদুদ প্রমুখ।

‎নবনির্বাচিত সভাপতি রাজীব হাসান রনি বলেন, ‎পাঁচবিবি সমিরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বর্তমানে কিছু ঘটনার কারণে সেই ঐতিহ্য আর নেই। তাই এই ঐতিহ্যকে ধরে রাখতে আপনাদের শিক্ষকদের সময় মত স্কুলে আসতে হবে। শিশু শিক্ষার্থীদের যত্ন সহকারে পাঠদান করাতে হবে। তিনি বিদ্যালয়ের শিক্ষার মান এবং অবকাঠামোগত উন্নয়নে তার কমিটির সর্ব-প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।


  বিষয়:   জয়পুরহাট  প্রাথমিক বিদ্যালয়  মতবিনিময় সভা  সদস্য  সংবর্ধনা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত