পাচারকৃত অর্থ ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের সুপারিশ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-01T19:33:08+06:00
2026-10-01T19:33:08+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
পাচারকৃত অর্থ ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের সুপারিশ
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:৩৩ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বিদেশে পাচার করা অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি।

একই সঙ্গে অর্থপাচারে জড়িতদের বিদেশে পলায়ন কিংবা সম্পদ স্থানান্তর ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ এবং অগ্রাধিকারপ্রাপ্ত মামলাগুলোতে ইন্টারপোলের রেড নোটিশের অনুরোধ পাঠানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতির অনুপস্থিতিতে সদস্য ইকরামুল বারী টিপুর সভাপতিত্বে সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, অপরাধীদের অবৈধ সম্পদের উৎস, অর্থপাচারের পদ্ধতি, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা এবং অপরাধের সঙ্গে সম্পদের সম্পর্ক নির্ণয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। জমি, বাড়ি, ফ্ল্যাট, প্লট, ব্যাংক হিসাব, কোম্পানির শেয়ার, বিও হিসাব, ব্যবসায়িক স্বার্থ, ট্রাস্ট এবং বিভিন্ন দেশে বিনিয়োগ তহবিলসহ বিভিন্ন সম্পদ নিয়ে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম পাচার ও অবৈধ সম্পদ স্থানান্তরসংক্রান্ত মামলার কাজ করছে।

বৈঠকে কমিটির সদস্য ও সংসদ সদস্য মো. সেলিম রেজা, মো. আব্দুল আজিজ, মো. মুজিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন, মোসাম্মৎ সাম্মী আক্তার, মো. রফিকুল ইসলাম খান এবং মো. মাসুদ পারভেজ অংশ নেন।

আলোচ্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশের চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার নিয়ে আলোচনা এবং এ বিষয়ে পরবর্তী পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো তাদের আর্থিক ক্ষতি পুনরুদ্ধারের লক্ষ্যে বিদেশে পাচার করা সম্পদ, ব্যবসায়িক স্বার্থ, বিনিয়োগ, ব্যাংক হিসাব এবং অন্যান্য সম্পদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি বিদেশে থাকা সম্পদ শনাক্ত ও পুনরুদ্ধারে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত