নানাবাড়ি এসে স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-01T18:28:50+06:00
2026-10-01T18:28:50+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
নানাবাড়ি এসে স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:২৮ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নানাবাড়ির স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বহু বছর পর তিনি নানাবাড়িতে এসেছেন। সর্বশেষ ১৯৯১ সালে সেখানে এসেছিলেন বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীতে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘আজ বহু বছর পর নানাবাড়ি আসলাম। খুব সম্ভবত ১৯৮৪ সালে এসেছিলাম। এরপর ১৯৯১ সালে এসেছিলাম। দেশের মানুষের জন্য কাজ করতে হবে, নানাবাড়ির জন্য কাজ করতে হবে।’

এর আগে ফেনীর পরশুরাম ও ফুলগাজী এলাকার মানুষকে বন্যার হাত থেকে রক্ষায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের পুনর্বাসন কাজ এবং নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উন্নয়ন কর্মসূচির উদ্বোধনের পর বক্তব্যে তারেক রহমান বলেন, ‘ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই নদীটি খনন করব। এখন আমরা সেটি বাস্তবায়ন করতে এসেছি।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল অরাজকতা তৈরির চেষ্টা করছে। ‘আপনারা দেখেছেন ১৯৭১ সালে তাদের ভূমিকা কী ছিল। ফেব্রুয়ারির নির্বাচনে তারা কিছু আসনে নির্বাচনে জিতে নানা ধরনের কর্মকাণ্ড করছে। সময় এসেছে সচেতন হওয়ার। তারা আমাদের নসিহত করে। আমরা বলব, দয়া করে নিজের দিকে তাকান।’

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে আসেন তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে বাসে করে পরশুরামের উদ্দেশে রওনা হন তিনি। দুপুর ২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত