নেতানিয়াহুকে আতিথ্য, আমিরাতকে ইরানের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-01T18:02:50+06:00
2026-10-01T18:02:50+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
নেতানিয়াহুকে আতিথ্য, আমিরাতকে ইরানের সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৬:০২ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গোপনে আতিথ্য দেওয়ার পরিণতি নিয়ে সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সেক্রেটারি মেজর জেনারেল মোহসেন রেজাই। আবুধাবিতে নেতানিয়াহুর সফরের জন্য আমিরাতকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি থাকা সত্ত্বেও দেশটি যেভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, একইভাবে ‘গাজার কসাই’ হিসেবে উল্লেখ করা নেতানিয়াহুকে আতিথ্য দেওয়ার ফলও সুখকর হবে না।

তিনি আরও বলেন, ‘বিগত যুদ্ধ থেকে শিক্ষা নিন, যুদ্ধ উসকে দেওয়া বন্ধ করুন এবং ইরানের দ্বীপগুলোর বিষয়ে ভিত্তিহীন দাবি উত্থাপন থেকে বিরত থাকুন।’

গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে নেতানিয়াহুর সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। দেশটির সরকারি বার্তা সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি জানায়, সফরকালে নেতানিয়াহু আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং কূটনৈতিক সহযোগিতা আরও জোরদার ও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা হয়। ইসরায়েলি গণমাধ্যমেও বৈঠকের খবর প্রকাশিত হয়েছে।

ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানে আমিরাতের ভূমিকা, পারস্য উপসাগরে অবস্থিত ইরানের তিনটি দ্বীপের ওপর আবুধাবির দাবি এবং ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে তেহরান ও আবুধাবির মধ্যে উত্তেজনার মধ্যেই নেতানিয়াহুর এ সফর অনুষ্ঠিত হয়। সূত্র : প্রেসটিভি

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত