ট্রাম্পকে ঘিরে নোবেল শান্তি পুরস্কারের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-01T19:11:01+06:00
2026-10-01T19:11:01+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ট্রাম্পকে ঘিরে নোবেল শান্তি পুরস্কারের আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৭:১১ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
এবারও নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার কারণে ট্রাম্পের পুরস্কার পাওয়ার সম্ভাবনা না থাকলেও এ বছর শান্তিতে নোবেলজয়ী নির্বাচনে গঠিত কমিটির সিদ্ধান্তে তার প্রভাব থাকতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা।

গত বছর ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কারের ১২৫ বছরের ইতিহাসে ঘটনাটি ছিল ব্যতিক্রমী। পুরস্কারটি পাওয়ার জন্য ট্রাম্পও বারবার জোরালো লবিং করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুরস্কার পাওয়ার কয়েক সপ্তাহ পর মাচাদো তার নোবেল পদক ট্রাম্পকে উপহার দেন। ভেনেজুয়েলায় ‘গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টায়’ ট্রাম্পের সমর্থন পাওয়ার উদ্দেশ্যেই তিনি এটি করেছিলেন বলে অনেকে মনে করেন।

ওসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক হাকন জেরলো বলেন, ট্রাম্পের চাপ সামলে উঠতে পারবেন-এমন কাউকেই এ বছর পুরস্কারের জন্য বেছে নিতে সতর্ক থাকবে পাঁচ সদস্যের নোবেল কমিটি।

রয়টার্সকে জেরলো বলেন, নোবেল শান্তি পুরস্কার ঘিরে গত বছর ঘটে যাওয়া ঘটনাগুলো, বিশেষ করে ট্রাম্পের হাতে মাচাদোর পদক তুলে দেওয়ার বিষয়টি এবার কমিটি বিবেচনায় রাখবে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, কমিটির অন্যতম প্রধান বিবেচনা হতে পারে-কাউকে পুরস্কার দেওয়া হলে তিনি ট্রাম্পের চাপের মুখে পড়বেন কি না। পাশাপাশি এই সম্মাননা সংশ্লিষ্ট ব্যক্তির উপকারের চেয়ে ক্ষতিই বেশি করবে কি না, সেটিও কমিটি বিবেচনা করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এ পরিস্থিতিতে এবারের নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রাপকদের মধ্যে পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টার ফ্রানচেস্কা আলবানিজের নাম রয়েছে।

এ বছর নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে ৯ অক্টোবর। সূত্র: রয়টার্স



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত