যে ইস্তিগফার পাঠে মাফ হয় গুনাহ

ধর্ম ডেস্ক

ইসলাম ও জীবন

তাওবা ও ইস্তিগফার মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি। মানুষ সচেতন থাকার পরও জেনে বা না জেনে নানা ভুল-ত্রুটি ও গুনাহে জড়িয়ে পড়তে পারে। এসব থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য তাওবার দরজা উন্মুক্ত রেখেছেন মহান আল্লাহ।

2026-09-30T18:25:14+06:00
2026-09-30T18:25:14+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
ইসলাম ও জীবন
যে ইস্তিগফার পাঠে মাফ হয় গুনাহ
ধর্ম ডেস্ক
⏲ ৬:২৫ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
তাওবা ও ইস্তিগফার মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি। মানুষ সচেতন থাকার পরও জেনে বা না জেনে নানা ভুল-ত্রুটি ও গুনাহে জড়িয়ে পড়তে পারে। এসব থেকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য তাওবার দরজা উন্মুক্ত রেখেছেন মহান আল্লাহ।

ইস্তিগফারের মাধ্যমে বান্দা নিজের ভুল ও গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। এটি অন্তর পরিশুদ্ধ করা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার একটি গুরুত্বপূর্ণ আমল। রাসুলুল্লাহ (সা.) নিজেও নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। 

তাই একজন মুমিনের উচিত জীবনের প্রতিটি পর্যায়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ইস্তিগফারের মাধ্যমে আন্তরিকভাবে তাঁর দিকে ফিরে আসা।

হাদিসে ইস্তিগফারের একটি দোয়া বর্ণিত হয়েছে—

أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَيَّ الْقَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ

উচ্চারণ: আস্তাগফিরুল্লাহাল আজীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যূমু, ওয়া আতূবু ইলাইহি।

অর্থ: ‘আমি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক ও সংরক্ষক। আর আমি তাঁরই কাছে তাওবা করছি।’ (তিরমিজি, হাদিস : ৩৫৭৭)

জ/শা 



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত