মরিয়মের মৃত্যু: পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-09-30T18:07:29+06:00
2026-09-30T18:07:29+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
আইন-আদালত
মরিয়মের মৃত্যু: পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:০৭ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সঙ্গে ভুক্তভোগী পরিবারের আপস হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানির সময় এ তথ্য জানানো হয়।

শুনানিতে মামলার বাদী মাসুম বিল্লাহ আপসের বিষয়টি আদালতকে জানান। একই সঙ্গে আসামি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিনে তার কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।

আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের পক্ষে আপসের শর্তে জামিনের আবেদন করা হয়েছিল। তারা ঘটনার সঙ্গে জড়িত নন। এরই মধ্যে বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। শুনানির সময় বাদী নিজে উপস্থিত থেকে দুই আসামির জামিন হলে তার কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন।

পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, শুনানি শেষে আদালত আসামি মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেছেন। তবে গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত