গণভবনের পেছনের মাঠে মিলল ককটেল ও পেট্রোল বোমা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

রাজধানীর গণভবনের পেছনে অবস্থিত পুরাতন বাণিজ্যমেলার মাঠ থেকে ককটেল ও পেট্রলবোমাসদৃশ বেশ কিছু বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

2026-09-29T09:20:59+06:00
2026-09-29T09:20:59+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
গণভবনের পেছনের মাঠে মিলল ককটেল ও পেট্রোল বোমা
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:২০ এএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজধানীর গণভবনের পেছনে অবস্থিত পুরাতন বাণিজ্যমেলার মাঠ থেকে ককটেল ও পেট্রলবোমাসদৃশ বেশ কিছু বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে খবর পেয়ে এসআরবি-২-এর একটি দল ও বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার ও ধ্বংস করে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে পুরাতন বাণিজ্যমেলা মাঠে পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখে নিরাপত্তা বাহিনীকে অবহিত করা হয়। খবর পাওয়ার পরপরই এসআরবি-২-এর একটি বিশেষ দল এবং বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে অবস্থান নেয়। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানে থাকা বোমাসদৃশ বস্তুগুলো সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।

এদিকে এই ঘটনার পরপরই রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকাতেও একই ধরনের বিস্ফোরক বা বোমাসদৃশ বস্তু থাকার তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর পেয়ে সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসআরবি-২-এর স্পেশাল কোম্পানির একটি দল বর্তমানে বুদ্ধিজীবী কবরস্থান এলাকাটিকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে। বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর সন্দেহজনক বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী নিষ্ক্রিয়করণ কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে।


জ/রা


  বিষয়:   গণভবন  বাণিজ্যমেলা  ককটেল  বোমা 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত