মালয়েশিয়ায় জাকির নায়েকের বাসভবনে আজহারীর সাক্ষাৎ

জবাবদিহি ডেস্ক

ইসলাম ও জীবন

প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি বক্তা ও হাসানাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান আজহারি। সাক্ষাৎ শেষে জাকির নায়েকের কাছ থেকে ‘বিশেষ আতর’ উপহার পান তিনি।

2026-09-17T22:16:54+06:00
2026-09-17T22:16:54+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
ইসলাম ও জীবন
মালয়েশিয়ায় জাকির নায়েকের বাসভবনে আজহারীর সাক্ষাৎ
উপহার পেলেন ‘কিসওয়াতুল কাবা’ আতর
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ পিএম 
মালয়েশিয়ায় জাকির নায়েকের বাসভবনে আজহারীর সাক্ষাৎ
প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি বক্তা ও হাসানাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান আজহারি। সাক্ষাৎ শেষে জাকির নায়েকের কাছ থেকে ‘বিশেষ আতর’ উপহার পান তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য মিজানুর রহমান আজহারী।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘মালয়েশিয়ায় ড. জাকির নায়েকের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ। বিদায়লগ্নে তিনি ‘কিসওয়াতুল কাবা’ আতর উপহার দিলেন। দুনিয়ার সব দায়ীদের আল্লাহ তায়ালা নিরাপদে রাখুন।’

প্রসঙ্গত, ‘কিসওয়াতুল কাবা’ আতর হলো পবিত্র কাবা শরিফের গিলাফে (কিসওয়াহ) যে বিশেষ সুগন্ধি ব্যবহার করা হয়, তার আদলে তৈরি একটি অত্যন্ত জনপ্রিয় প্রিমিয়াম আতর।

একই দিনে ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ইসলামি বক্তা ও গবেষক মাওলানা আহমাদুল্লাহ। সাক্ষাৎকালে জাকির নায়েকের হাতে নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দোয়া’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন তিনি।

এক পোস্টে এ তথ্য জানিয়ে আহমাদুল্লাহ লেখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে, তার হাতে তুলে দিচ্ছি ‘সকাল-সন্ধ্যা দোয়া’ বইয়ের ইংরেজি ভার্সন।’

উল্লেখ্য, ড. জাকির নায়েক ভারতীয় ইসলামি বক্তা ও লেখক। ২০১৬ সালে ভারত সরকার তার বিরুদ্ধে বক্তব্য প্রচার ও অর্থপাচারের অভিযোগ আনে এবং তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ করে।

যদিও জাকির নায়েক এসব অভিযোগ অস্বীকার করে মালয়েশিয়ায় বসবাস শুরু করেন।


জ/রা






  বিষয়:   জাকির নায়েক  আজহারি  সাক্ষাৎ  উপহার 



Advertisement
Loading...
Loading...
ইসলাম ও জীবন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]