শাড়ি প্রতারণার মামলায় অভিনেত্রী তিশার জামিন

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির হয়ে ফের জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।

2026-09-29T14:43:10+06:00
2026-09-29T14:46:28+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
আইন-আদালত
শাড়ি প্রতারণার মামলায় অভিনেত্রী তিশার জামিন
জবাবদিহি ডেস্ক
⏲ ২:৪৩ পিএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির হয়ে ফের জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।

একই সঙ্গে মামলাটির চার্জ গঠন শুনানির তারিখও পিছিয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে তানজিন তিশার জামিনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এর আগে তিনি আদালতে উপস্থিত হন।

এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন তানজিন তিশা। তারও আগে গত ১২ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল।

মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটি পরে পেজটির প্রচারণা চালানো এবং এর মূল্য পরিশোধের বিষয়ে সম্মতি দেয়ার পর একপর্যায়ে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ২০২৫ সালের নভেম্বরে অ্যাপোনিয়ার অ্যাডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদন দেয়া হয়। এরপর গত ১২ জুলাই আদালত ওই প্রতিবেদন আমলে নিয়ে তিশার বিরুদ্ধে সমন জারি করেন এবং তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলাটি দায়েরের আগে তানজিন তিশাকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগ ছিল, শাড়ি নেয়ার পর নির্ধারিত প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়টি বাস্তবায়ন করা হয়নি। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

তানজিন তিশা এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বক্তব্যে অভিযোগটি অস্বীকার করে দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেয়া হয়েছিল। মামলার বিষয়টি তিনি আইনগতভাবেই মোকাবিলা করবেন বলেও জানিয়েছিলেন।



জ/রা


  বিষয়:   আদালত  শাড়ি  অভিনেত্রী  তিশা  জামিন 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত