নাসিরনগরে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-30T18:28:20+06:00
2026-09-30T18:28:20+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
নাসিরনগরে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
⏲ ৬:২৮ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত ও ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নিতে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে এবং নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরফান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন, নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ রমজান আলী, দাতমন্ডল আলীম মাদ্রাসার অধ্যক্ষ ইলিয়াস মিয়া, পূর্বভাগ হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক এবং নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদ্দাম হোসেন আনাস।

এছাড়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নাসিরনগর উপজেলার ১২৭টি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব। তাই যুব সমাজকে খেলাধুলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত