মাদারীপুরের কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর উদ্দ্যোগে প্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাদের সাফল্যের স্বীকৃতি জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের, পরিবার ও এলাকার সুনাম বয়ে আনার এ ধারা অব্যাহত রাখতে হবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এমন সংবর্ধনা তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে উৎসাহ জোগাবে বলে মনে করেন আয়োজকেরা। অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জ/শা