চন্দনাইশে দুই শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

দেশজুড়ে

চট্টগ্রামের চন্দনাইশে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতের কোনো একসময় উপজেলার উত্তর হাশিমপুরের মখলেছুর রহমান চৌধুরী–আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয় এবং উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে অবস্থিত চন্দনাইশ শিশু নিকেতনে এ চুরির ঘটনা ঘটে।

2026-09-30T19:17:43+06:00
2026-09-30T19:17:43+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
চন্দনাইশে দুই শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
⏲ ৭:১৭ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবার
প্রতীকী ছবি
চট্টগ্রামের চন্দনাইশে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতের কোনো একসময় উপজেলার উত্তর হাশিমপুরের মখলেছুর রহমান চৌধুরী–আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয় এবং উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে অবস্থিত চন্দনাইশ শিশু নিকেতনে এ চুরির ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার সকাল সাড়ে ৮টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা চোরেরা দুটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের অফিস কক্ষের গেট ও দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

চন্দনাইশ শিশু নিকেতন থেকে ৬২ ইঞ্চি একটি এলইডি টিভি, সিসি ক্যামেরার একটি মনিটর এবং আইপিএস ও ব্যাটারি চুরি হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল আলম জানান, চুরি হওয়া মালামাল ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো করা হয়নি। সকালে স্কুল খুলতে এসে দপ্তরি রেহানা আক্তার একটি কক্ষের তালা ভাঙা দেখতে পান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে।

অন্যদিকে, উত্তর হাশিমপুরের মখলেছুর রহমান চৌধুরী–আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের চারটি কক্ষ থেকে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ ও একটি প্রিন্টার চুরি হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনহাজুল আবেদীন জানান, সকালে কেয়ারটেকার ফেরদৌস আলম স্কুলে এসে চুরির বিষয়টি প্রথম দেখতে পান। পরে দেখা যায়, অফিস কক্ষের আলমারি ভাঙা এবং সেখান থেকে প্রিন্টার ও কম্পিউটারসহ বিভিন্ন মালামাল নেওয়া হয়েছে। অভিযোগে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮৩ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

দুই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এদিকে একই রাতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে বলে জানান ডিউটি অফিসার এসআই শাহিন আলম।


জ/বা


  বিষয়:   দেশজুড়ে  চন্দনাইশ  চুরি 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত