পাঁচবিবিতে যৌথ অভিযান পিতা-পুত্রসহ ৩ জন মাদকব্যবসায়ী আটক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-30T18:38:43+06:00
2026-09-30T18:38:43+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে যৌথ অভিযান পিতা-পুত্রসহ ৩ জন মাদকব্যবসায়ী আটক
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৬:৩৮ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯৪ পিস কুপিজেসিক ইনজেকশনসহ পিতা ও তার দুই পুত্রকে আটক করা হয়েছে। আটক তিনজনের মধ্যে একজন চিহ্নিত ও তালিকাভুক্ত আসামি বলে জানিয়েছে বিজিবি।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীন হাটখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে বিজিবির দুটি টহলদল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাটের একটি টহলদল পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে যৌথ অভিযান চালায়। এ সময় মাদকসহ একজন চিহ্নিত ও তালিকাভুক্ত আসামি এবং তার দুই পুত্রকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সাখাওয়াত এবং তার দুই ছেলে পলাশ ও সোহান।

অভিযানকালে তাদের কাছ থেকে ২৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯৪ পিস কুপিজেসিক ইনজেকশন (অ্যাম্পল) উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা।

বিজিবি সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত