‘আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল’

বিনোদন ডেস্ক

বিনোদন

দেশের আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ে বর্তমানে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। সম্প্রতি একটি পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ ও বেড়ে ওঠার সময়ের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সেখানেই জানিয়েছেন, একটা সময় তার পছন্দ ছিল গরিব ছেলে।

2026-09-30T18:05:42+06:00
2026-09-30T18:05:42+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
বিনোদন
‘আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল’
বিনোদন ডেস্ক
⏲ ৬:০৫ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
দেশের আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ে বর্তমানে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। সম্প্রতি একটি পডকাস্টে নিজের ব্যক্তিগত পছন্দ ও বেড়ে ওঠার সময়ের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সেখানেই জানিয়েছেন, একটা সময় তার পছন্দ ছিল গরিব ছেলে।

নিজের পছন্দের কথা বলতে গিয়ে সাদিয়া জাহান প্রভা বলেন, ‘আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল এক সময়। আমাকে অভাবের কথা বললে, না খেয়ে ছিলাম, কষ্টে বড় হয়েছি—বাবা ভাই-বোনদের এভাবে মানুষ করেছে। মিথ্যা কথা, এটা আরও বেশি দুষ্টু হয়। আমি বেশ আল্মাদী ছিলাম, এরকম একটা সময় ছিল প্রপারলি কথা বলতে পারতাম না।’

তিনি আরও বলেন, এত কিউট হয়ে আমতা আমতা করে কথা বলতাম। কথা অর্ধেক বোঝা যেত। প্রত্যেকটি জায়গাতে আমাদের আত্মীয় থেকে শুরু করে, আমার বাবা-মা একটা সময় গিয়ে আমি যখন বড় হচ্ছি, আমার বন্ধুদের বাবা-মার অবধি আদর করত। সেজন্য আমার ম্যাচিউরিটি অনেক পরে এসেছে, স্পষ্ট কথা বলতে শিখেছি অভিনয় করতে এসে।

এদিকে অভিনয়ে অনিয়মিত থাকলেও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে প্রভার। কিছুদিন আগে দুটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির বড় একটি অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরও একটি সিনেমা রয়েছে প্রভার হাতে। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

জ/শা 



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত