সালমানের স্টুডিওতে হামলা নিয়ে সাদিয়ার ক্ষোভ

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-27T15:59:22+06:00
2026-09-27T15:59:22+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
সালমানের স্টুডিওতে হামলা নিয়ে সাদিয়ার ক্ষোভ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করেন তিনি। সাদিয়া লেখেন, ‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাকে চরম লজ্জাজনক ও ধিক্কারজনক বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। তবে ওই পোস্টের কমেন্ট বক্সে বিভিন্ন মন্তব্যের মুখে পড়েন সাদিয়া। পরে নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান তিনি।

এক মন্তব্যে সাদিয়া আয়মান লেখেন, ‘কী পরিমাণে ফ্রাস্ট্রেটেড মানুষগুলা যে কমেন্ট করছে! আহারে! ঠিক যাদেরকে উদ্দেশ্য করে পোস্টটি করা সেই অশিক্ষিতগুলাই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেশন ঝাড়ছে! আহারে!!! তোদের জন্য অনেক খারাপ লাগছে। তোদের প্রত্যেকটা কমেন্ট আজীবন থেকে যাবে ডকুমেন্টেড হয়ে। তোদের বাবা, মা, সন্তানরা দেখবে যে তুই কত বড় নোংরা মানুষ, তোরা সুযোগ পেলে তোদের মা, মেয়ে, বোনদেরও ছাড়বি না! তোর তোদের স্বাক্ষর আজীবনের জন্য রেখে গেলি। আহারে!’

এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর আমির, তাসনিম জারাসহ আরও অনেকে নিন্দা জানিয়েছেন এবং ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন।

তবে পুলিশের বক্তব্য, ঘটনাটি কোনো চাঁদাবাজির কারণে নয়; বরং জমি নিয়ে বিরোধের জের ধরে এ অনাকাঙ্ক্ষিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে দেওয়া এক স্ট্যাটমেন্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেখ খাঁন দাবি করেছেন, নাজিম উদ্দীন নামে এক ব্যক্তির সম্পদ মনে করে অপরপক্ষ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর চালিয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]