লন্ডনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক

প্রবাস

2026-09-24T20:24:59+06:00
2026-09-24T20:24:59+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
প্রবাস
লন্ডনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৪ পিএম 
সংগৃহীত ছবি
লন্ডনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনের নতুন কমিটির নেতারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের একটি ব্যাংকুয়েটিং হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি লেখক আবুল কালাম আজাদ ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাছির আহমেদ শাহিন ও আব্দুল অদুদ দীপক। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মনসুর আহমেদ শাওন।

অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের দুই প্রবীণ উপদেষ্টা শিক্ষাবিদ ড. হাসানাত হোসাইন এমবিই এবং সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরীকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদ, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম. নাজরুল ইসলাম, ইউকে বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসানাত এম. হোসাইন এমবিই, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুর রহমান মুহিব, বিশিষ্ট ক্যাটারার ফয়জুল হক, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, প্রধান উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদ, বিএসিএর সভাপতি অলি খান, উপদেষ্টা সৈয়দ নাহাস পাশা, এম. এ. মুনিম ওবিই, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, ব্যারিস্টার লুৎফুর রহমান, কাউন্সিলর ও সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী, উপদেষ্টা নজরুল ইসলাম বাসন, উপদেষ্টা মাহবুব রহমান এবং কমিউনিটি নেতা সিরাজুল হক।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর আব্দুল হাই, সাবেক স্পিকার আহবাব হোসেন, শেখ ফারুক আহমেদ, তফজ্জুল চৌধুরী তুহিন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক তাইসির মাহমুদ, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, বিএসিএর সাবেক সাধারণ সম্পাদক মিটু চৌধুরী, হাবিবুর রহমান ময়না, মিজানুল চৌধুরী, আশিকুর রহমান, রফিকুল হায়দার, শহিদুল ইসলাম মামুন, ব্যারিস্টার লিয়াকত আলী, গয়াসুর রহমান, আব্দুল মুকিত, হাফিজুর রহমান, আব্দুস সোবহান, কাউন্সিলর রিতা বেগম, ফখরুল আম্বিয়া, দিলোয়ার হোসেন, জিয়াউর রহমান, হিফজুর রহমান চৌধুরী, শেখ শামিম আহমেদ, শিবলুর রহমান, আহাম্মদ আব্দুল করিম, অলি উদ্দিন শামিম, অছি মিয়া পাঠান পাঠান, জসিম উদ্দীন, শেখ কামাল, তোফায়েল আহমদ, আবুল হাসনাত আজাদ সোহান, সৈয়দা নাসিমা বেগম, আব্দুর রহমান অলি, মুক্তার আলী, শামীম আহমদ, কমিউনিটি নেতা আব্দুর রাজ্জাক, মিনহাজুর রহমান, কাউন্সিলর ফয়জুর রহমান ও দিলাল আহমদসহ অনেকে।

স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি লেখক আবুল কালাম আজাদ ছোটন জানান, নতুন কমিটির মেয়াদে যুক্তরাজ্যে সবাইকে সঙ্গে নিয়ে একটি ‘জালালাবাদ ভবন’ নির্মাণ করা হবে।

সভায় বক্তারা জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের দীর্ঘদিনের সামাজিক, মানবিক ও কমিউনিটিভিত্তিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। যুক্তরাজ্যে বসবাসরত জালালাবাদ অঞ্চলের প্রবাসীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের নিজ নিজ এলাকার মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে সংগঠনের একটি ম্যাগাজিনও প্রকাশ করা হয়। এতে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের কার্যক্রম ও ইতিহাসের পাশাপাশি নতুন কমিটি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
প্রবাস - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]