বরগুনার পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি উদ্ধার, আটক ৫

সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:

দেশজুড়ে

বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

2026-09-24T17:20:33+06:00
2026-09-24T17:20:33+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বরগুনার পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি উদ্ধার, আটক ৫
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২০ পিএম 
সংগৃহীত ছবি
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। 

এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা সহ পাঁচজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া এলাকার সোহাগ সরদার (৩২), একই উপজেলার মৌডুবি এলাকার সাগর হাওলাদার (৩৮), কুয়াকাটার মহিপুর এলাকার মঞ্জু মোল্লা (৩২), কলাপাড়া উপজেলার খলিলপুর এলাকার রেজাউল গাজী (৩৭) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নবানখালী এলাকার বিল্লাল হাওলাদার (৪৫)।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বিষখালী নদী সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের সদস্যরা। 

এ সময় একটি সন্দেহভাজন মাছ ধরার ট্রলার ও কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৩ হাজার ৫০৭টি শাড়ি এবং ১ হাজার ৪৬৬টি পাঞ্জাবি উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা। পরে পোশাকগুলো, চোরাচালানে ব্যবহৃত ট্রলার ও কাভার্ড ভ্যান জব্দ করা হয় এবং এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বরেও তিনি জানান।

জ/শা





  বিষয়:  



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]