"Human Capital & Al Re-skilling for the Future" এই প্রতিপাদ্য সামনে রেখে দেশের মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশের জন্য ভবিষ্যৎ-প্রস্তুত মানবস্মপদ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ফেডারেশন অফ হিউম্যান রিসোর্সেস অর্গানাইজেশন, (এফ.বি.এইচ.আর.ও) আয়োজন করছে ৮ম জাতীয় HR কনভেনশন ২০২৬।
আসন্ন জাতীয় মানবসম্পদ কনভেনশনের বিস্তারিত তুলে ধরতে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হল, ২য় তলা, টপখানা, ঢাকা-এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উক্ত কনভেনশনে প্রধান অথিতি হিসেবে সম্মতি প্রদান করেছেন জনাব মো. ইসমাইল জবিউল্লাহ, গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা।
মূল প্রবন্ধ পাঠে থাকবেন জনাব ডঃ মোশাররফ হোসেন, প্রেসিডেন্ট, বাংলাদেশ ফেডারেশন অফ হিউম্যান রিসোর্সেস অর্গানাইজেশন, আরও থাকবেন উপমহাদেশের বিখ্যত মানব সম্পদ প্রফেশনাল জনাব ডঃ টি. ভি. রাও, ভারত এবং জনাব ডঃ অজন্তা ধরমশিরি, শ্রীলঙ্কা। কনভেনশনে আরো অংশ নেবেন আন্তর্জাতিক অঙ্গনের খ্যাতিমান বক্তাগন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জনাব ডঃ মোশাররফ হোসেন (প্রেসিডেন্ট- এফ.বি.এইচ.আর.ও), প্রফেসর ডঃ ফরিদ আহমদ সোবহানী (ভাইস প্রেসিডেন্ট- এফ.বি.এইচ.আর.ও, ভাইস চ্যান্সেলর, ইস্টার্ন ইউনিভার্সিটি), অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী (মহাসচিব- এফ.বি.এইচ.আর.ও, প্রেসিডেন্ট, এস এল এস ডি.) উদ্বোধনি বক্তব্য ও উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জনাব মোঃ কামরুজ্জামান সবুজ (কনভেনশন চেয়ার, ডাইরেক্টর, এফ.বি.এইচ.আর.ও , সিইও মাইজবস)।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- ডঃ তাসনুভা রহমান (কনভেনশন সচিব, এসোসিয়েট প্রফেসর, ইস্টার্ন ইউনিভার্সিটি), মিস নিলুফার কারিম, (সদস্য, জেন্ডার ও ম্যানেজমেন্ট স্পেসিয়ালিস্ট), ডঃ মোঃ সাইফুল ইসলাম (সদস্য, ফাউন্ডার চেয়ারম্যান, এস এস ডি আর ফাউন্ডেশন) মানবসম্পদ উন্নয়ন থেকে জাতীয় প্রবৃদ্ধিঃ এ আই – অটোমেশন ও দ্রুত পরিবর্তনশীল কর্মজগতের বাস্তবতায় রি-স্কিলিং ও আপ-স্কিলিং ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এফ.বি.এইচ.আর.ও -এর এই আয়োজনের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন, জ্ঞান বিনিময়, দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ মানব সম্পদ প্রস্তুতের ওপর গুরুত্ব দেওয়া হবে, যা দেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারবে।
সাংবাদিক ও গণমাধ্যমের প্রতি আহ্বান: মানবসম্পদ একটি দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। তাই দক্ষ, উৎপাদনশীল ও ভবিষ্যৎ-প্রস্তুত মানবসম্পদ গঠনের এই উদ্যোগকে জনগণের কাছে তুলে ধরতে প্রিন্ট, ইলেক্ট্রনিক্স, অনলাইন ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিক ও সংবাদমাধ্যমে -এর ব্যাপক মিডিয়া কাভারেজের জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে। আপনাদের সহযোগিতাই জাতীয় পর্যায়ে কার্যকর আলোচনা ও জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্বব্যাপী প্রতিবছর বিপুল সংখ্যক শিশু ও কিশোর-কিশোরী ক্যান্সারে আক্রান্ত হয়। বাংলাদেশেও শিশু ক্যান্সার একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে যথাযথ চিকিৎসা শুরু করা গেলে অনেক শিশুর সুস্থ হয়ে ওঠার সুযোগ থাকে। কিন্তু সচেতনতার অভাব, রোগ নির্ণয়ে বিলম্ব এবং চিকিৎসাসেবা গ্রহণের বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে অনেক শিশু সময়মতো চিকিৎসার আওতায় আসতে পারে না।
র্যালি সকাল ৯:০০টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) থেকে বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি শুরু হবে। র্যালি সমাপ্তি: জাতীয় প্রেস ক্লাবের সামনে।
মানববন্ধন ও প্রেস ব্রিফিং: র্যালি শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
শিশু ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে গণমাধ্যমসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে PHOSB বার্তা কক্ষে প্রচারের জন্য অনুরোধ করা হলো।
জ/বা