বিগত যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে স্থানীয় সরকার নির্বাচন

জবাবদিহি ডেস্ক

জাতীয়

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে। এ নির্বাচনে কোনও দলীয় প্রতীক থাকবে না। পাশাপাশি স্থানীয় সরকারের কার্যক্রম শতভাগ সক্রিয় করার চেষ্টা করা হবে।

2026-09-13T19:01:26+06:00
2026-09-13T19:01:26+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বিগত যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে স্থানীয় সরকার নির্বাচন
ফারজানা শারমিন পুতুল
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০১ পিএম 
বিগত যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে স্থানীয় সরকার নির্বাচন
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে। এ নির্বাচনে কোনও দলীয় প্রতীক থাকবে না। পাশাপাশি স্থানীয় সরকারের কার্যক্রম শতভাগ সক্রিয় করার চেষ্টা করা হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, বর্তমান সরকার যে জনগণের সরকার, তা দেশের মানুষ জানেন ও বিশ্বাস করেন। সরকারের প্রতি মানুষের আস্থা তৈরি হচ্ছে। তবে জনগণের প্রত্যাশার সবকিছু এখনও পূরণ করা সম্ভব হয়নি।

তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও তেলের সংকট দীর্ঘদিনের। এসব সমস্যার কারণে বাংলাদেশকে পরনির্ভরশীল করে রাখা হয়েছে। সরকার এমনভাবে এসব সমস্যার সমাধান করতে চায়, যাতে ভবিষ্যতে বাংলাদেশকে অন্য কোনও দেশের ওপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়।

প্রতিমন্ত্রী বলেন, সমস্যা থেকে সমাধানে পৌঁছানোর মধ্যবর্তী সময়ে সাধারণ মানুষকে কিছুটা কষ্ট সহ্য করতে হচ্ছে। এ কষ্টের জন্য সরকার যেখানে যাচ্ছে, সেখানেই জনগণের কাছে দুঃখ প্রকাশ করছে। সমস্যাগুলো সমাধানে সরকারের আন্তরিকতা ও প্রচেষ্টার কোনো ঘাটতি নেই বলেও দাবি করেন তিনি।

তিনি দেশের মানুষের সহযোগিতা কামনা করে বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানিসহ বিভিন্ন সংকট কাটিয়ে দেশের স্বনির্ভরতা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার। সভায় নাটোরের পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন মশিউর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রীর বক্তব্যে দলীয় প্রতীক না থাকা এবং নির্বাচনকে স্বচ্ছ করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকারের কার্যক্রম আরও কার্যকর ও সক্রিয় করার প্রত্যয়ের কথাও জানান তিনি।


জ/রা




  বিষয়:   নির্বাচন 



Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]