নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-13T12:42:36+06:00
2026-09-13T12:42:36+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪২ পিএম 
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে থাকা ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য আগে নিবন্ধিত ভোটারদের পাশাপাশি নতুন ভোটারদেরও ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘Postal Vote BD’ অ্যাপে সফলভাবে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে যোগাযোগ করা হবে। এসব ভোটারকে ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ে অংশ নেওয়ার সম্মতি নিশ্চিত করতে হবে। সম্মতি পাওয়ার পর সংশ্লিষ্ট ভোটারদের বর্তমান ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যারা ‘Postal Vote BD’ অ্যাপে নিবন্ধন করতে পারেননি, তাদেরও নতুন করে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। আগ্রহী প্রবাসী ভোটাররা ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাপটি ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। এর মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন তারা।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রবাসে থাকা ভোটারদের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ন রাখা এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রযুক্তিনির্ভর এই প্রক্রিয়া চালু রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে ইসি।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]