কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার এক আসামি এবং মাদক সেবনের সময় মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত ১২ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দাউদকান্দি মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. আজিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
গ্রেপ্তারকৃত নিয়মিত মামলার আসামি হলেন মো. আরিফ হোসেন (২৭)। তিনি দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া এলাকার শ্রীরায়েরচরের বাসিন্দা।এ ছাড়া মাদক সেবনের সময় গ্রেপ্তার করা হয়- দেবিদ্বারের নুর মানিরচরের মো. সবুজ (৩০), দাউদকান্দির কৃষ্ণপুরের শাহিন মিয়া (৩৯), চান্দিনার পশ্চিম অম্বরপুরের মো. ফারুক হোসেন (৩২) ও জহির ইসলাম (২৮), দাউদকান্দির পেন্নাইয়ের হাসিবুল (২০), পাবনার চাটমোহরের ছাইগোলার মো. আশরাফুল (২৪), তিতাসের কাপাসকান্দির জুয়েল (৩০), দাউদকান্দির রায়পুরের হানিফ (৩০), তিতাসের জিয়ারকান্দির কাউসার (৪৫), তিতাসের বাতাকান্দির আনিস (১৯), দাউদকান্দির চর মাহমুদির অপু (১৯) এবং হাটচান্দিনার মো. ইমরান (১৯)।
পুলিশ জানায়, মাদক সেবনকালে গ্রেপ্তার ১২ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। অন্যদিকে নিয়মিত মামলার আসামি আরিফ হোসেনকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জ/বা