ডাচ ফুটবলে আতশবাজি ব্যবহার হলেই ম্যাচ বাতিল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-12T16:14:02+06:00
2026-09-12T16:14:02+06:00
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
ডাচ ফুটবলে আতশবাজি ব্যবহার হলেই ম্যাচ বাতিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৪ পিএম 
সংগৃহীত ছবি
অতি উত্তেজনা আর দর্শকদের বাধভাঙা উল্লাস মাঝেমধ্যে মাঠে বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এমনই এক ঘটনার পর ডাচ ফুটবলে গ্যালারিতে দর্শক-সমর্থকদের ‘আগুন নিয়ে খেলা’ নিষিদ্ধ করা হয়েছে।

গত মাসে লিউভার্দেনে ফেনুর্দের বিপক্ষে এসসি ক্যামবুরের লিগ ম্যাচে অতিথি সমর্থকদের ছোড়া আতশবাজিতে একাধিক দর্শক দগ্ধ হন। কারও চুল পুড়ে যায়, আবার কেউ চোখে আঘাত পান। ওই ঘটনার পর নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন, পাবলিক প্রসিকিউশন সার্ভিস অ্যান্ড জাস্টিস এবং নিরাপত্তামন্ত্রী ডেভিড ফন উইলের মধ্যে হওয়া নতুন এক চুক্তি অনুযায়ী, গ্যালারিতে আতশবাজি ব্যবহার করা হলে ম্যাচ পরিত্যক্ত করে দেওয়া হবে।

ডাচ সংবাদপত্র এডি-কে ফন উইল বলেন, ‘এখন থেকে নিয়ম হলো: যদি আতশবাজি ব্যবহার করা হয়, সঙ্গে সঙ্গে ম্যাচ শেষ করে দেওয়া হবে এবং পুরো স্টেডিয়ামের সবাই বাড়ি চলে যেতে পারবেন।’

ক্যামবুরের বিপক্ষে ওই ম্যাচে ফেনুর্দের সমর্থকেরা অ্যাওয়ে সেকশনে লাল ফ্লেয়ার জ্বালানোর পাশাপাশি আতশবাজি ছুড়তে থাকেন। পরিস্থিতির কারণে প্রায় ২০ মিনিট খেলা বন্ধ ছিল। একপর্যায়ে কেউ কেউ ক্যামবুর সমর্থকদের লক্ষ্য করেও আতশবাজি ছোড়েন।

এর মধ্যে একটি আতশবাজি ফেনুর্দের গোলকিপারের কাছাকাছি মাঠেই বিস্ফোরিত হয়। পরে ক্যামবুর কর্তৃপক্ষ জানায়, ঘটনায় তাদের পাঁচ সমর্থক আহত হয়েছেন।

এই ঘটনার অভিজ্ঞতার পরই দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আতশবাজির বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ডাচ ফুটবল কর্তৃপক্ষ।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]