গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-12T13:21:24+06:00
2026-09-12T13:21:24+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
⏲ ১:২১ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবার
গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গোয়াইনঘাটের কামাইদ তেলিখাল বাজার মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার ১২ সেপ্টেম্বর সকালে তেলিখাল বাজার মাদ্রাসা প্রাঙ্গনে শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে। 

এ সময় সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যায়ও এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ এখলাছউর রহমান, বিশিষ্ট মুরব্বি মাহমুদ আলী, তেলিখাল বাজার মাদ্রাসার মুহতামিম মাও ফয়সল আহমদ, হাজি মুহাম্মদ আলী, আফতাব আলী সহ সংগঠনের সদস্যবৃন্দ।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত