‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন লুকে পাওলি দাম

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-12T16:16:26+06:00
2026-09-12T16:16:26+06:00
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন লুকে পাওলি দাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৬ পিএম 
সংগৃহীত ছবি
ঐতিহাসিক প্রেক্ষাপটের নতুন সিরিজ ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্নধর্মী এক চরিত্রে হাজির হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। নিখিল আদবানি পরিচালিত সিরিজটি গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) ওটিটিতে মুক্তি পেয়েছে।

ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের সশস্ত্র প্রতিরোধ, তাদের আদর্শ, সাহস ও আত্মত্যাগের গল্পকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এই পিরিয়ড ড্রামা।

সিরিজ মুক্তির দিন সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের বেশ কিছু মুহূর্তের ছবি প্রকাশ করেন পাওলি। ছবিগুলোতে ‘দ্য রেভলিউশনারিজ’-এর সেটের নেপথ্যের নানা দৃশ্য উঠে এসেছে। পাশাপাশি অভিনেত্রীর নতুন লুক ও চরিত্র নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া সিরিজটির অন্যতম আকর্ষণ এর ব্যতিক্রমী কাস্টিং। রাসবিহারী বসুর চরিত্রে অভিনয় করেছেন ভুবন বাম। শচীন্দ্রনাথ সান্যালের ভূমিকায় রয়েছেন রোহিত সরফ। প্রতিভা লাহিড়ীর চরিত্রে দেখা গেছে প্রতিভা রান্তাকে। আর কিংবদন্তি বিপ্লবী বাঘা যতীনের চরিত্রে অভিনয় করেছেন গুরফতেহ পিরজাদা।

এই চার বিপ্লবীকে ঘিরেই এগিয়েছে সিরিজটির মূল গল্প। তাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পাওলি দাম, টোটা রায়চৌধুরী, কাশিশ সালুজাসহ আরও অনেকে। জেসন শাহ অভিনয় করেছেন জেনারেল ডায়ারের চরিত্রে।

ঐতিহাসিক সময়ের আবহে পাওলি দামের নতুন রূপ ও চরিত্র দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]