ঋণ ও দুর্নীতিগ্রস্ত অর্থনীতি থেকে বাংলাদেশকে উৎপাদনমুখী অর্থনীতিতে নিয়ে যেতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিদ্যুৎ খাতের সংকটের কারণে জনগণের ভোগান্তি কমাতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
এই লক্ষ্য অর্জনে সরকার পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলেও জানান তিনি।
রাষ্ট্রব্যবস্থা স্বজনপ্রীতি ও বৈষম্যে ছেয়ে গেছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেও সরকার কাজ করছে।
জ/উ