এআইয়ের সীমা পেরোলেও কাজ চালানোর বিকল্প যেসব ফ্রি টুল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

2026-09-10T21:40:41+06:00
2026-09-10T21:40:41+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
প্রযুক্তি
এআইয়ের সীমা পেরোলেও কাজ চালানোর বিকল্প যেসব ফ্রি টুল
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪০ পিএম 
সংগৃহীত ছবি
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন আর শুধু কথোপকথনের মধ্যে সীমাবদ্ধ নেই। ছবি তৈরি, লেখালেখি, ভিডিও নির্মাণ, গবেষণা ও অনুবাদসহ নানা কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে প্রযুক্তিটি। তবে চ্যাটজিপিটি বা জেমিনির মতো জনপ্রিয় এআই প্ল্যাটফর্মে ফ্রি ব্যবহারকারীদের জন্য ছবি তৈরি কিংবা নির্দিষ্ট কিছু ফিচার ব্যবহারে দৈনিক বা সময়ভিত্তিক সীমা থাকে। নির্ধারিত সীমা শেষ হয়ে গেলে পরবর্তী সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। তবে বিকল্প কিছু ফ্রি টুল এবং কার্যকর প্রম্পট লেখার কৌশল জানা থাকলে এ ধরনের সীমাবদ্ধতা এড়িয়ে কাজ চালিয়ে নেওয়া সম্ভব।

ছবি তৈরিতে বিকল্প ফ্রি টুল
ছবি তৈরি ও সম্পাদনার জন্য পারচেঞ্জ এআই ইমেজ জেনারেটর, ওপেনআর্ট, ডিপএআই এবং ফ্রিপিক এআইয়ের মতো টুল ব্যবহার করা যেতে পারে। ওপেনআর্টে বিনামূল্যে ছবি তৈরির পাশাপাশি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন ও সম্পাদনাও করা যায়। মাইক্রোসফট ডিজাইনার এবং অ্যাডোবি ফায়ারফ্লাইয়েও সীমিত পরিসরে বিনামূল্যে ছবি তৈরি করা সম্ভব।

বিশেষ করে পারচেঞ্জ এআই ইমেজ জেনারেটর ব্যবহারের জন্য অ্যাকাউন্ট খোলা বা সাইন-আপ করার প্রয়োজন হয় না। অন্যদিকে দ্রুত ভিজ্যুয়াল আর্ট বা ছবি তৈরির ক্ষেত্রে ডিপএআই বেশ কার্যকর একটি টুল।

ভালো ফলের জন্য দরকার সঠিক প্রম্পট
শুধু ভালো কোনো এআই টুল ব্যবহার করলেই মনের মতো ছবি পাওয়া যায় না। কাঙ্ক্ষিত ফল পেতে সঠিক প্রম্পট বা নির্দেশনা লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই শুধু ‘একটি সুন্দর ছবি বানাও’ ধরনের নির্দেশ দেন। এতে সাধারণত নির্দিষ্ট কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন।

প্রম্পটে ছবির বিষয়, পরিবেশ, আলোর ধরন, ক্যামেরার অ্যাঙ্গেল, ছবির অনুপাত ও শৈলী স্পষ্টভাবে উল্লেখ করা উচিত। কোন স্টাইলে ছবি তৈরি হবে, ছবিতে কী কী থাকবে এবং কী থাকবে না-এসব বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করলে এআই আরও নিখুঁত ফলাফল দিতে পারে।

চ্যাটবটের সীমা শেষ হলে বিকল্প ব্যবহার
চ্যাটজিপিটি বা জেমিনির মতো প্ল্যাটফর্মে টেক্সট চ্যাট, ছবি তৈরি ও ডেটা অ্যানালাইসিসের মতো বিভিন্ন ফিচারের ব্যবহারে আলাদা সীমা থাকতে পারে। নির্ধারিত সীমা শেষ হলে সাধারণত নির্দিষ্ট সময় পর তা আবার চালু হয়।

তবে জরুরি কাজের ক্ষেত্রে সীমা শেষ হওয়ার জন্য অপেক্ষা না করে মাইক্রোসফট কোপাইলট, পারপ্লেক্সিটি কিংবা অন্যান্য বিকল্প এআই টুল ব্যবহার করা যেতে পারে। একই সঙ্গে বারবার একই ধরনের দীর্ঘ প্রম্পট না লিখে সংক্ষিপ্ত, পরিষ্কার ও সুনির্দিষ্ট নির্দেশনা দিলে এআই দ্রুত এবং তুলনামূলকভাবে নির্ভুলভাবে কাজ করতে পারে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]