তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

2026-08-16T14:25:33+06:00
2026-08-16T14:25:33+06:00
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Advertisement
প্রযুক্তি
পরীক্ষার সময় অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে পড়ল মেটার এআই
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:২৫ পিএম 
নিরাপত্তা পরীক্ষার সময় মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘মিউজ স্পার্ক’ ভুলবশত অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করে কিছু পরিবর্তন করেছে। পরীক্ষার পরিবেশের ভুল সেটিংয়ের কারণে মডেলটি ইন্টারনেটে প্রবেশের সুযোগ পেয়েছিল বলে জানিয়েছে মেটা।

গত বুধবার মেটার এক মুখপাত্র জানান, পরীক্ষার সময় মডেলটি ইরেগুলারের ব্যবস্থায় থাকা একটি নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে সেখানে প্রবেশ করে। পরে কিছু পরিবর্তনও করা হয় বলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশন প্রথম প্রতিবেদন প্রকাশ করে।

মেটার ভাষ্য, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না। পরীক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ইরেগুলারই তাদের ব্যবস্থার ত্রুটির বিষয়টি মেটাকে জানায়। ঘটনাটি বর্তমানে পর্যালোচনা করছে মেটা।

ইরেগুলারও জানিয়েছে, এটি পরীক্ষার পরিবেশের একটি ত্রুটির ফল। কোনো নিরাপত্তাবেষ্টনী ভেঙে মডেলটি প্রবেশ করেনি এবং ঘটনাটিকে জটিল সাইবার হামলা বলেও মনে করছে না প্রতিষ্ঠানটি।

এর আগে ওপেনএআই ও অ্যানথ্রপিকের এআই মডেলের ক্ষেত্রেও পরীক্ষার সময় অনুরূপ ঘটনা ঘটেছিল। অ্যানথ্রপিকের একটি মডেল পরীক্ষার সময় তিনটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছিল।

মেটার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, বাস্তব পরিস্থিতি অনুকরণ করতে কিছু পরীক্ষায় এআই মডেলকে সীমিত ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়া হয়। তবে এবারের ঘটনা পরীক্ষার পরিবেশের বিরল একটি ভুলের কারণে ঘটেছে।

এ ঘটনা এআইয়ের ক্রমবর্ধমান সক্ষমতার পাশাপাশি এর সম্ভাব্য ঝুঁকি নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, এআই যত শক্তিশালী হবে, এর নিরাপত্তা পরীক্ষা ও নিয়ন্ত্রণব্যবস্থাকেও তত বেশি কঠোর করতে হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]