দুই বছর পর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-10T21:23:05+06:00
2026-09-10T21:23:05+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
দুই বছর পর ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৩ পিএম 
সংগৃহীত ছবি
ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি। তাদের মধ্যে চারজন নারী ও ৪৩ জন পুরুষ। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে তাদের হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, এক থেকে দুই বছর আগে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে এসব বাংলাদেশি ভারতের তামিলনাড়ুসহ বিভিন্ন এলাকায় যান। সেখানে তারা পুলিশের হাতে আটক হন। পরে বিভিন্ন মেয়াদে সাজা শেষে তামিলনাড়ুর সালেমের আত্তূর ও ত্রিচি ক্যাম্প নামে দুটি বেসরকারি শেল্টার হোমে তাদের রাখা হয়।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা দেশে ফেরেন। দেশে ফেরা এসব বাংলাদেশির বাড়ি নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায়।

সাইফুর রহমান আরও জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৪৭ বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। পরে থানা থেকে মহিলা আইনজীবী সমিতি, রাইটস যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার-এই তিনটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]