তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

2026-09-02T20:23:31+06:00
2026-09-02T20:23:31+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
প্রযুক্তি
আইফোনে হোয়াটসঅ্যাপের নতুন চ্যাট থিম, থাকছে অ্যানিমেটেড ওয়ালপেপারও
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৩ পিএম 
আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী চ্যাটের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন বা কাস্টমাইজ করতে পারবেন। সাধারণ থিমের পাশাপাশি চাইলে অ্যানিমেটেড ওয়ালপেপারও ব্যবহার করা যাবে।

পছন্দের থিম দ্রুত খুঁজে পাওয়ার সুবিধার্থে নতুন ডিজাইনগুলোকে পাঁচটি বিভাগে ভাগ করা হয়েছে। বিভাগগুলো হলো-ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল ও ডুডল।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোরের তথ্য অনুযায়ী, ফিচারড বিভাগে হোয়াটসঅ্যাপের নিজস্ব ডিজাইন টিমের নির্বাচিত থিম রাখা হয়েছে। প্রকৃতিপ্রেমীদের জন্য রয়েছে নেচার বিভাগ। আর অ্যানিমেটেড ওয়ালপেপার পছন্দ করেন এমন ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন লাইভ বিভাগ।

সাদামাটা ডিজাইনের অনুরাগীদের জন্য রয়েছে মিনিমাল বিভাগ। এই বিভাগে লাইট মোডে সাদা এবং ডার্ক মোডে কালো ব্যাকগ্রাউন্ড থাকবে।

অন্যদিকে, হোয়াটসঅ্যাপের পরিচিত নিজস্ব ডুডল নকশার ওয়ালপেপারগুলো রাখা হয়েছে ডুডল বিভাগে।

কোনো ওয়ালপেপার অ্যানিমেটেড কি না, সেটিও সহজেই বোঝার সুযোগ থাকছে। থাম্বনেইলের ওপরের ডান পাশে থাকা ছোট ‘লাইভ’ চিহ্ন দেখেই ব্যবহারকারীরা বিষয়টি বুঝতে পারবেন। ফিচারড বিভাগের কোনো থিমে অ্যানিমেশন থাকলেও একই চিহ্ন দেখা যাবে।

উল্লেখ্য, গত আগস্টের মাঝামাঝি হোয়াটসঅ্যাপের কোড বিশ্লেষণ করে নতুন এই থিম গ্যালারি চালুর সম্ভাবনার কথা জানিয়েছিল প্রযুক্তিবিষয়ক সাইট নাইনটুফাইভম্যাক। বর্তমানে ধাপে ধাপে আইফোন ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হচ্ছে।

এ কারণে অ্যাপ আপডেট করার পরও সব ব্যবহারকারী একসঙ্গে নতুন সুবিধাটি নাও পেতে পারেন। সবার কাছে ফিচারটি পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে। সূত্র: নাইনটুফাইভম্যাক

জ/উ






Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]