সংসদ বিটিভির অনুষ্ঠান মানোন্নয়নে সাত সদস্যের কমিটির সুপারিশ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-09T16:26:46+06:00
2026-09-09T16:26:46+06:00
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
সংসদ বিটিভির অনুষ্ঠান মানোন্নয়নে সাত সদস্যের কমিটির সুপারিশ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৬ পিএম 
সংগৃহীত ছবি
সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণের বিষয়বস্তু নির্ধারণ, মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদান এবং চ্যানেলটিকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে গঠিত ‘অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটি’র দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের ১ নম্বর স্থায়ী কমিটি কক্ষে হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান)-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার কার্যক্রম আরও কার্যকর করা এবং সংসদীয় কার্যক্রম জনগণের কাছে সহজ ও কার্যকরভাবে তুলে ধরার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়। একই সঙ্গে কার্যক্রম এগিয়ে নিতে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।

সভায় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, ফাহমিদা হক, বীথিকা বিনতে হোসাইন ও মারদিয়া মমতাজ অংশ নেন।

এ ছাড়া বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, সংসদ বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, চ্যানেল ২৪-এর প্রধান বার্তা সম্পাদকসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও বাংলাদেশ টেলিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]