গাইবান্ধায় প্রধান শিক্ষক ও গণিত বিষয়ের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা

গাইবান্ধা প্রতিনিধি

দেশজুড়ে

গাইবান্ধা সদর উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিষদের আয়োজনে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রধান শিক্ষক ও গণিত বিষয়ের শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় শহরের গাইবান্ধা নুরুল হক মডার্ণ উচ্চ বিদ্যালয়ের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

2026-09-07T20:56:21+06:00
2026-09-07T23:54:33+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গাইবান্ধায় প্রধান শিক্ষক ও গণিত বিষয়ের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৬ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ১১:৫৪ পিএম
ফাইল ছবি
গাইবান্ধা সদর উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিষদের আয়োজনে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রধান শিক্ষক ও গণিত বিষয়ের শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় শহরের গাইবান্ধা নুরুল হক মডার্ণ উচ্চ বিদ্যালয়ের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

নুরুল হক মডার্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান। সভায় সঞ্চালনা করেন- পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন- কামারজানি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের মোঃ ফারুকুল ইসলাম, লক্ষীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মোঃ হারুনুর রশিদ, গিদারী উচ্চ বিদ্যালয়ের আবু বক্কর সিদ্দিক, ঝিনেশ্বর উচ্চ বিদ্যালয়ের মোঃ মোতালেব হোসেন, রামচন্দ্রপুর বালিকা বিদ্যালয়ের মোঃ শের আলম প্রমূখ। 

মতবিনিময় অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে দুর্বল শিক্ষার্থী চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাসহ এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে  আলোচনা করেন। শিক্ষক-অভিভাবকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও তাদের গণিতভীতি দূর করে নিয়মিত পাঠদান নিশ্চিত করতে হবে। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- খোলাহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোছাঃ আছমা হক্কানি, মোঃ ফারুক ইসলাম, মোঃ ওয়াসিউল হাবিব, মোছাঃ আফিয়া আক্তার রুপক, মোঃ একরামুল হক তুলনসহ সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় জেলা শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান গণিত বিষয়ের শিক্ষকদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা আগামীতে আপনাদের স্ব স্ব বিদ্যালয়ে গণিত বিষয়ে শিক্ষার্থীদের শতভাগ পাশ করার নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

এ ব্যাপারে গণিত বিষয়ের শিক্ষকরা বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সুকৌশলে পাঠদানের মাধ্যমে শতভাগ পাশের আশ্বাস দেন।


জ/বা




  বিষয়:   দেশজুড়ে  গাইবান্ধা  শিক্ষক  মতবিনিময় 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]