ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে রোববার নতুন করে হামলা চালানোর সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই দিনে ইরানের সঙ্গে বড় কোনো চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

2026-10-25T08:38:19+06:00
2026-10-25T08:38:19+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৮:৩৮ এএম | ২৫ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
ইরানে রোববার নতুন করে হামলা চালানোর সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই দিনে ইরানের সঙ্গে বড় কোনো চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

স্থানীয় সময় শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানে সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। তাঁর বক্তব্যে রোববারই নতুন করে হামলা শুরুর সম্ভাবনা উঠে এসেছে।

গত কয়েক দিন ধরেই ইরানে যেকোনো সময় মার্কিন হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমরা হামলার ব্যাপারে ভাবছি, সম্ভবত আগামীকাল (আজ রোববার) হতে পারে।”

তবে ইরান যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী চুক্তিতে সম্মত হলে নতুন করে হামলা এড়াতে পারে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “ইরানিরা চুক্তি চয়। কিন্তু সমস্যা হলো তারা কী চুক্তি মানার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারবে?”

ট্রাম্প দাবি করেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই তাঁর অন্যতম লক্ষ্য।

গত বছরের জুনে বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক অবকাঠামোয় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ভাষ্য, চলতি বছর তিনি আবারও ইরানে হামলার সিদ্ধান্ত না নিলে গত বছরের অভিযান দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার ক্ষেত্রে যথেষ্ট নাও হতে পারত।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগের মতোই তেল পরিবহন হচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

ইরান চুক্তিতে রাজি না হলে সামরিক পদক্ষেপের মাধ্যমে দেশটিকে চুক্তিতে বাধ্য করা হতে পারে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমার কাজটি হয়ত সম্পন্ন করতে হবে। আর নয়ত তারা হয়ত চুক্তি করবে। কিন্তু আমি নিশ্চিত নই। সামরিক হামলা বা চুক্তি যেভাবেই হোক আমরা জিতব।” সূত্র: আনাদোলু

জ/শা


  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  হামলা  ডোনাল্ড ট্রাম্প 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত