সিলেট সীমান্তে ২৪ দিনে ৩ কোটি টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-24T19:20:18+06:00
2026-10-24T19:20:18+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সিলেট সীমান্তে ২৪ দিনে ৩ কোটি টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ
সিলেট প্রতিনিধি
⏲ ৭:২০ পিএম | ২৪ অক্টোবর, ২০২৬ | শনিবার
সিলেট প্রতিনিধি
সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর ধারাবাহিকতায় শনিবার (২৪ অক্টোবর) এক দিনে পৃথক অভিযান চালিয়ে ২৪ লাখ ২৩ হাজার ৮১০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। সব মিলিয়ে চলতি অক্টোবরের ২৪ দিনে সীমান্তে তিন কোটি টাকার বেশি অবৈধ পণ্য জব্দ করেছে বাহিনীটি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, পান্থুমাই, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট ও ডিবিরহাওর বিওপির আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় মদ, শাড়ি, কম্বল, গরু, টমেটো, ফুচকা, সাবান, বিভিন্ন ধরনের ফল, চুইংগাম, চিনি, কিসমিস ও আলুসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ আটক করা হয়েছে। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক সিজার মূল্য ২৪ লাখ ২৩ হাজার ৮১০ টাকা।

৪৮ বিজিবির তথ্য অনুযায়ী, চোরাচালান প্রতিরোধে চলতি মাসের শুরু থেকেই সিলেট সীমান্তে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে ১ অক্টোবর প্রায় এক কোটি টাকার, ৮ অক্টোবর প্রায় এক কোটি ৫৩ লাখ টাকার এবং ১৩ অক্টোবর প্রায় ৪৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দের তথ্য প্রকাশ করা হয়। এ ছাড়া ১৮ অক্টোবরের এক অভিযানে প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকার পণ্য জব্দ করা হয়।

এসব অভিযানে জব্দ করা পণ্যের মূল্যসহ গত ২৪ দিনে তিন কোটি টাকার বেশি অবৈধ পণ্য আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পরিবহন ও মাদক পাচার রোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত