দশমিনায় হামলা-লুটপাটের অভিযোগ, বিচার দাবি রেকর্ডীয় মালিকদের

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

দেশজুড়ে

পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের পাঁচখালী চর মৌজা-৯৮-এ জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে মনির চৌকিদার রিয়াজ হাওলাদার, নুর আলমসহ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

2026-10-24T18:21:06+06:00
2026-10-24T18:21:06+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
দশমিনায় হামলা-লুটপাটের অভিযোগ, বিচার দাবি রেকর্ডীয় মালিকদের
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
⏲ ৬:২১ পিএম | ২৪ অক্টোবর, ২০২৬ | শনিবার
দশমিনায় হামলা-লুটপাটের অভিযোগ, বিচার দাবি রেকর্ডীয় মালিকদের
পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের পাঁচখালী চর মৌজা-৯৮-এ জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে মনির চৌকিদার রিয়াজ হাওলাদার, নুর আলমসহ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিরোধপূর্ণ জমির সঠিক সীমানা নির্ধারণের দাবি জানিয়েছেন ওই মৌজার রেকর্ডীয় মালিকদের প্রতিনিধিরা। শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দশমিনা উপজেলা সদর ইউনিয়নের পূজাখোলা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন পাঁচখালী চর মৌজার রেকর্ডীয় মালিকদের পক্ষে মো. জিয়া তালুকদার। এ সময় ওই এলাকার অর্ধশতাধিক রেকর্ডীয় মালিক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. জিয়া তালুকদার বলেন, গত ২১ অক্টোবর দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর রোববার পুনরায় বৈঠকে বসার সিদ্ধান্ত হয়। এর আগে উভয় পক্ষকে বিরোধপূর্ণ জমিতে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন। 

জিয়া তালুকদারের অভিযোগ, ওই সিদ্ধান্ত মেনে তাঁদের লোকজন জমিতে কার্যক্রম বন্ধ রাখেন। পরে চলতি মাসের ২২ তারিখ বেলা ১১ টার দিকে তাঁদের লোকজন খাবার খাওয়ার সময় মনির চৌকিদার ও এসকান্দার বেলালের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল সেখানে গিয়ে হামলা চালায়। এতে তাঁদের দুজন আহত হন। আহতদের মধ্যে দুজন চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি দাবি করেন। 

তিনি আরও বলেন, ঘটনার সময় কয়েকজন সাংবাদিক এবং থানার দুই পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়েছিলেন। তাঁদের উপস্থিতিতে ঘটনার বিষয়টি সামনে আসে বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে জিয়া তালুকদার জানান, পাঁচখালী চরসহ সংশ্লিষ্ট ৯৬, ৯৭ ও ৯৮ নম্বর মৌজার জমির সীমানা নির্ধারণে একটি ডিজিটাল জরিপের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসকের (ডিসি) কাছে আবেদন করে ডিজিটাল জরিপের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সংশ্লিষ্ট মৌজাগুলোর জমির সঠিক পরিমাপ ও রেকর্ডীয় মালিকদের স্বার্থ রক্ষায় এ পর্যন্ত একাধিক বৈঠক হয়েছে বলেও জানান তিনি। 

তাঁর অভিযোগ, নিরপেক্ষ ভাবে ডিজিটাল জরিপ সম্পন্ন হলে জমির প্রকৃত মালিকানা ও সীমানা নির্ধারণ সহজ হবে। কিন্তু একটি পক্ষ সেই জরিপ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সর্বশেষ হামলার ঘটনাকেও তিনি ওই প্রচেষ্টার অংশ বলে দাবি করেন।

জিয়া তালুকদার বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু জরিপ সম্পন্ন করে প্রকৃত রেকর্ডীয় মালিকদের তাঁদের জমি বুঝিয়ে দেওয়া হলে দীর্ঘদিনের বিরোধের অবসান সম্ভব। এ জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত রেকর্ডীয় মালিকেরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলার অভিযোগ খতিয়ে দেখা, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত ডিজিটাল জরিপের মাধ্যমে জমির সীমানা নির্ধারণের দাবি জানান। তবে এসব অভিযোগের বিষয়ে মনির চৌকিদার, এসকান্দার বেলাল ও সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


  বিষয়:   পটুয়াখালী  হামলা  অভিযোগ  উদ্যোগ  জরিপ 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত