গুমের বিচার হবে ট্রাইব্যুনালে, মাইলফলক হবে নতুন আইন: চিফ প্রসিকিউটর

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-09-07T13:30:06+06:00
2026-09-07T13:30:06+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
গুমের বিচার হবে ট্রাইব্যুনালে, মাইলফলক হবে নতুন আইন: চিফ প্রসিকিউটর
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩০ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের বিচারব্যবস্থায় নতুন গুম আইন মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ব্যাপকমাত্রায় বিস্তৃত ও পদ্ধতিগত গুমের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালে চলমান গুমের মামলাগুলো পর্যালোচনা করা হচ্ছে। যেসব ঘটনা ব্যাপকমাত্রায় বিস্তৃত ও পদ্ধতিগত গুমের আওতায় পড়ে না, সেগুলো বিচারিক আদালতে স্থানান্তর করা হবে।

এদিকে ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত যেসব আসামির সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলো কী প্রক্রিয়ায় জব্দ করা হবে, তা নিয়েও পর্যালোচনা চলছে বলে জানান আমিনুল ইসলাম।

শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত যেসব আসামি রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করেননি, তাদের আর আপিল করার সুযোগ নেই বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, আইন অনুযায়ী রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে পরবর্তীতে আর আপিলের সুযোগ থাকবে না।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]