ট্রাইব্যুনালের কেক কেটে আসামির জন্মদিন উদযাপন, ৩ জনকে শোকজ

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-09-07T12:49:16+06:00
2026-09-07T12:49:16+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
ট্রাইব্যুনালের কেক কেটে আসামির জন্মদিন উদযাপন, ৩ জনকে শোকজ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গারদখানায় আসামির জন্মদিন কেক কেটে উদযাপনের ঘটনায় তিনজনকে শোকজ করেছে ট্রাইব্যুনাল প্রশাসন। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, গত ১৮ আগস্ট গারদখানায় কেক কাটার ঘটনা ঘটে। এ সময় আসামিদের স্বজনরা অতিরিক্ত খাবার নিয়ে গারদখানায় প্রবেশ করেন। পরে সেখানে কেক কেটে এক আসামির জন্মদিন উদযাপন করা হয়। এ সময় আসামিদের উচ্ছ্বাস করতে দেখা যায়।

চিফ প্রসিকিউটর জানান, গারদখানায় কেক কাটাসহ বিভিন্ন ঘটনায় ট্রাইব্যুনালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এ ছাড়া গারদখানায় নিয়মের বাইরে গিয়ে আসামিদের অতিরিক্ত খাবার সরবরাহ এবং কেক কাটার ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]