২১ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে গোলাম দস্তগীর গাজী

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-09-06T09:41:12+06:00
2026-09-06T09:41:12+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আইন-আদালত
২১ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে গোলাম দস্তগীর গাজী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪১ এএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়ের হওয়া ২১টি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তার জামিন আবেদনের ওপর শুনানির বিষয়টি আজ রোববার (৬ সেপ্টেম্বর) হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হন গোলাম দস্তগীর গাজী। ওই বছরের ২৫ আগস্ট ভোরে রাজধানীর শান্তিনগরে এক আত্মীয়ের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক) ও দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আইন-আদালত - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]