সাহিত্য জগৎ / মোদের গরব, মোদের আশা -অতুলপ্রসাদ সেন

সাহিত্য ডেস্ক

সাহিত্য

2026-09-05T09:57:42+06:00
2026-09-05T09:57:42+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
সাহিত্য
সাহিত্য জগৎ / মোদের গরব, মোদের আশা -অতুলপ্রসাদ সেন
সাহিত্য ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৭ এএম 
সাহিত্য জগৎ / মোদের গরব, মোদের আশা -অতুলপ্রসাদ সেন
মোদের গরব, মোদের আশা,
আ-মরি বাংলা ভাষা।
(মাগো) তোমার কোলে, তোমার বোলে,
কতই শান্তি ভালোবাসা।।

কি যাদু বাংলা গানে,
গান গেয়ে দাঁড় মাঝি টানে,
গেয়ে গান নাচে বাউল,
গান গেয়ে ধান কাটে চাষা।।

বিদ্যাপতি, চণ্ডী, গোবিন্,
হেম, মধু, বঙ্কিম, নবীন-
ঐ ফুলেরই মধুর রসে
বাঁধলো সুখে মধুর বাসা।।

বাজিয়ে রবি তোমার বীণে,
আনলো মালা জগৎ জিনে।।
তোমার চরণ-তীর্থে
(মাগো) জগৎ করে যাওয়া-আসা।।

ঐ ভাষাতেই নিতাই গোরা,
আনল দেশে ভক্তি-ধারা,
আছে কৈ এমন ভাষা
এমন দুঃখ-শ্রান্তি-নাশা।।

ঐ ভাষাতেই প্রথম বোলে,
ডাকনু মায়ে ‘মা, মা’ বলে;
ঐ ভাষাতেই বলবো হরি,
সাঙ্গ হলে কাঁদা হাসা।।





Advertisement
Loading...
Loading...
সাহিত্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]