মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে কাজ করার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘অভিব্যক্তি’। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে এক সভায় সংগঠনটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে।
বাংলাদেশী সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটানো এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠকদের সমন্বয়ে কমিটি ঘোষণা করা হয়। বিশিষ্ট কবি ও সাংবাদিক রিটা রহমানকে প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট রাজনৈতিক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেনকে উপদেষ্টা করে নিম্নলিখিত ব্যক্তিবর্গকে নিয়ে কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক,একটিভিস্ট ও কবি নুরুল ইসলাম খোকন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক ও কবি মোহাম্মদ আবদুল অদুদ। কমিটিতে আরো যারা নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি:-বশিরুল হক সিনহা, সহ-সভাপতি মেজর অবসরপ্রাপ্ত জামান, সহ-সভাপতি :জামাল উদ্দিন বারী, যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল শামসুন্নাহার লস্কর, যুগ্ম সম্পাদক : সৈয়দ মুশফিকুর রহমান, যুগ্ম সম্পাদক তালুকদার লাভলী, সাংগঠনিক সম্পাদক কবি ইসমাইল হোসেন ইসমি।
কোষাধ্যক্ষ আনজুমান আরা শিল্পী, সাংস্কৃতিক সম্পাদক শম্পি জামান, সাহিত্য সম্পাদক ফারহানা তানিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলেয়া বেগম আলো, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শিমুল পারভীন, দপ্তর সম্পাদক তাসকিনা ইয়াসমিন অ্যামি, নৃত্য সম্পাদক নাদিরা আক্তার দিনা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহজাবিন মৌসি, সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন, আলম মাসুদ, কবি মমতাজ বেগম, কবি ড: হাবিবুর রহমান খান, আরমিন চৌধুরী কবিতা, কবি নাসরিন নাহার আখি, সংগীতশিল্পী ফারজানা দিবা, কবি শহিদুল ইসলাম, কবি ইকবাল, কবি শাহীন খান, কবি তারিক, কবি আজাদ, কবি শাহরিয়ার,কবি হাসিব খান, কবি হাবিব,কবি ইলোরা সোমা। মিসেস হেলেন আখতার ও সিনিয়র সাংবাদিক মফিজুর রহমান খান বাবুকে সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা করা হয়।
দেশীয় সাহিত্য ও সংস্কৃতির বিকাশের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সৃজনশীলতা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও মুক্তচিন্তার চর্চা ছড়িয়ে দিতে নিয়মিত সাহিত্যসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, প্রকাশনা ও বিভিন্ন সৃজনশীল কর্মসূচি আয়োজন করা হবে।
জ/বা