জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-04T02:01:14+06:00
2026-09-04T02:01:14+06:00
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে রাশেদ খানের অভিযোগ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:০১ এএম 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যক্তিগত আক্রমণের কারণে বিএনপি নেতা মির্জা আব্বাসকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, জাতীয় সংসদে মির্জা আব্বাস কাঁদোকাঁদো কণ্ঠে কথা বলেছেন। তার বক্তব্য শুনে পুরো সংসদ স্তব্ধ হয়ে যায়।

রাশেদ খান দাবি করেন, মির্জা আব্বাস এখনো পুরোপুরি সুস্থ নন। তিনি নিজে হাঁটতে পারেন না, দেখে দেখে পড়লেও তার ভাষা অস্পষ্ট এবং এক হাত নাড়াতেও কষ্ট হয়।

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে নাতির বয়সী নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘বেয়াদবি’ মির্জা আব্বাসকে সহ্য করতে হয়েছে। নির্বাচনের পরও তিনি পাটওয়ারীর মানসিক যন্ত্রণা থেকে রেহাই পাননি। এমনকি হাসপাতালে থাকা অবস্থায় মির্জা আব্বাসের প্রতিকৃতি বানিয়ে পাটওয়ারী বক্সিং করেছিলেন বলেও দাবি করেন তিনি।

রাশেদ খান বলেন, অসুস্থতার জন্য সরাসরি কাউকে দায়ী করা না গেলেও দিনের পর দিন ব্যক্তিগত আক্রমণ ও মানসিক যন্ত্রণাকে স্ট্রোকের পেছনে দায়ী করা যায়।

তিনি মির্জা আব্বাসের দীর্ঘ রাজনৈতিক জীবন ও গত ১৬ বছরে অসংখ্যবার কারাবরণের প্রসঙ্গ তুলে আরও দাবি করেন, বিএনপির এই নেতাকে ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িয়ে অপবাদ দেওয়া এবং হাসপাতালে তার ওপর মব করা হয়েছিল। এসব ঘটনা তিনি মেনে নিতে পারেননি বলেও উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে রাশেদ খান দাবি করেন, মির্জা আব্বাসের স্ট্রোক কোনো দুর্ঘটনা নয়; বরং নাসীরুদ্দীন পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের ফল।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]